তারকেশ্বরের শ্রাবণী মেলায় এবার তিনগুণ রথ, কী থাকছে বিশেষ চমক!
রাজ্যে এবার বড় পরিসরে রথযাত্রা পালনের পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং আরএসএস। গত বছর রাজ্যজুড়ে এক হাজারেরও বেশি রথযাত্রা অনুষ্ঠিত হলেও, এবার সেই সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। হিন্দু ঐক্য এবং আধ্যাত্মিক জাগরণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ উদ্যোগে এই ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া তারকেশ্বরের শ্রাবণী মেলা ঘিরেও থাকছে বিশেষ আয়োজন। আগামী ১৪ জুলাই মেলা প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে একটি বৃহৎ ধর্মসভা। বিজেপি বিধায়ক সন্তু পান জানিয়েছেন, শ্রাবণী মেলাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে গঙ্গাসাগর মেলার আদলে ধর্মসভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হবে এবং এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।