দুর্গাপুরে বিক্ষোভের মুখে দোলা সেন, উঠল ‘চোর’ স্লোগান!
July 13, 2026
দুর্গাপুরে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে দেখা করে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ দোলা সেন। সোমবার দুর্গাপুর হাউসের সামনে বিজেপি কর্মীরা তাঁর গাড়ি আটকে কালো পতাকা প্রদর্শন করেন এবং ‘চোর চোর’ স্লোগান দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছে, তাই এই প্রতিবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে ধারাবাহিক জনরোষ দেখা যাচ্ছে। এর আগে সাংসদ মহুয়া মৈত্রকেও অনুরূপ পরিস্থিতিতে কালো পতাকা ও ডিম-হামলার মুখে পড়তে হয়েছিল।