‘ডন’ বিতর্ক ভুলে বড় সিদ্ধান্ত রণবীরের! দীপিকার পাশে থাকতে নিচ্ছেন দীর্ঘ ছুটি

আগস্ট মাস থেকে পরিচালক জয় মেহতার জম্বি সিনেমা ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন অভিনেতা রণবীর সিং। এই সিনেমায় একজন সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে ছবিটির শুটিং শুরু করলেও পুজোর পর দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকার জন্যই তিনি এই পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন।

দীপিকা পাড়ুকোন বর্তমানে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন এবং অক্টোবরে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছে। স্ত্রীর মাতৃত্বের এই বিশেষ সময়ে তাঁর পাশে থাকতেই রণবীর এমন পদক্ষেপ নিয়েছেন। বিরতি কাটিয়ে ২০২৭ সালে তিনি ‘প্রলয়’ সিনেমার দ্বিতীয় শিডিউলের শুটিংয়ে ফিরবেন। জম্বি হামলার প্রেক্ষাপটে তৈরি এই চরিত্রের জন্য অভিনেতা দীর্ঘ প্রস্তুতিও নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *