ট্রাম্প, ম্যাক্রোঁ থেকে নেতানিয়াহু! ১৩ বিশ্বনেতার বিরুদ্ধে ইরানের মৃত্যু পরোয়ানা?

প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই হত্যার প্রতিশোধ নিতে বিশ্বের ১৩ জন শীর্ষ নেতার মৃত্যু পরোয়ানা জারি করেছে ইরান। তেহরান পুরসভা প্রকাশিত একটি সংবাদপত্রে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারসহ আরও বেশ কয়েকজন বিশ্বনেতার নাম রয়েছে। প্রকাশিত ওই সংবাদপত্রে ট্রাম্প ও নেতানিয়াহুকে সরাসরি বন্দুকের নিশানায় এবং অন্যান্য নেতাদের বন্দি অবস্থায় চিত্রিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি হামলায় খামেনেই নিহত হওয়ার পর তাঁর পুত্র মোজতবা খামেনেই কড়া বদলার হুঁশিয়ারি দিয়েছিলেন। ইরানের দাবি, এই গুপ্তহত্যার ঘটনায় আমেরিকা ও ইজরায়েল সরাসরি জড়িত থাকলেও ইউরোপের একাধিক দেশ পরোক্ষভাবে দায়ী। তেহরানের অভিযোগ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো মার্কিন সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে এই হামলায় সহায়তা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *