মহিলাদের প্রকল্পে ২৯ হাজার পুরুষের ভাগ, ৯২ লক্ষ ভুয়া তালিকায় কোপ!

মহারাষ্ট্রের নারী কল্যাণ প্রকল্প ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কী বহিন যোজনা’-য় বড়সড় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সরকারি স্ক্রুটিনিতে দেখা গেছে, শুধুমাত্র মহিলাদের জন্য বরাদ্দ এই অনুদান মাসের পর মাস প্রায় ২৯ হাজার পুরুষ অবৈধভাবে গ্রহণ করছিলেন। এই দুর্নীতির অভিযোগে মোট ২ কোটি ৪৩ লক্ষ উপভোক্তার তালিকা থেকে এক ধাক্কায় ৯২ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে যে, বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি আয় থাকা সত্ত্বেও ১৬ লক্ষ ব্যক্তি প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। এছাড়া ই-কেওয়াইসি সম্পন্ন না করা ৬২ লক্ষ আবেদনকারীর নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারী, বয়সসীমা লঙ্ঘনকারী এবং একই পরিবার থেকে একাধিক সুবিধা গ্রহণকারীসহ লক্ষাধিক অযোগ্য ব্যক্তির নাম চিহ্নিত করা হয়েছে। যাচাইপ্রক্রিয়ায় জালিয়াতি ধরা পড়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি লক করে প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *