টলিউডের ভবিষ্যৎ নিয়ে নন্দনে বড় সিদ্ধান্ত, কারা থাকছেন নতুন কমিটিতে?

টলিপাড়ার বর্তমান অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার ও চলচ্চিত্র জগতের প্রতিনিধিদের মধ্যে নন্দনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনকে ঘিরে চলমান অস্থিরতার মধ্যেই আয়োজিত এই আলোচনায় রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় ও পাপিয়া অধিকারীর মতো বিধায়করা অংশ নেন। প্রশাসনিক স্তরে এই বৈঠক টলিউডের সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।

বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিনোদন জগতের প্রতিটি বিভাগ থেকে প্রতিনিধি নিয়ে একটি নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এই কমিটিতে টেকনিশিয়ান, প্রযোজক, বিধায়ক এবং সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি অন্তর্ভূক্ত থাকবেন। প্রশাসনিক স্তরে এই কমিটিই টলিউডের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ ও যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের কাজ করবে। এছাড়া গণতান্ত্রিক নিয়মে নতুন সংগঠন তৈরির ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *