নিউটাউনে কোটি কোটি টাকা ও সোনার পাহাড়, নেপথ্যে কি হাওয়ালা নাকি জামতাড়া চক্র!

নিউটাউনের একটি গেস্ট হাউসে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধার করল বিধাননগর পুলিশ। সোমবার দুপুরে শুরু হওয়া এই তল্লাশি অভিযান গভীর রাত পর্যন্ত চলে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ গণনার জন্য ঘটনাস্থলে বিশেষ মেশিন ব্যবহার করতে হয়। সাইবার প্রতারণার একটি অভিযোগের তদন্তে নেমে পুলিশ ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে ঝাড়খণ্ডের দুই বাসিন্দাকে এই ঘটনায় আটক করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল অর্থের সঙ্গে জামতাড়া মডেলের আন্তর্জাতিক প্রতারণা চক্র বা হাওয়ালা কারবারের যোগ থাকতে পারে। ওই গেস্ট হাউসে ভুয়া কল সেন্টার চালানো হতো বলেও সন্দেহ করছে পুলিশ। আটক ব্যক্তিদের জেরা করে এই টাকার প্রকৃত উৎস এবং প্রতারণা চক্রের মূল পান্ডাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *