রেলের জমি বেহাত, হাজার হেক্টর উদ্ধারে কেন এই গড়িমসি?

ভারতীয় রেলের হাজার হাজার একর জমি বর্তমানে অবৈধ দখলদারদের কবলে রয়েছে, যা দেশের রেল পরিকাঠামো ও আধুনিকীকরণের কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি আরটিআই (RTI) আবেদনের জবাবে রেলওয়ে বোর্ড জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত রেলের ১,০৬৮.৫৪ হেক্টর জমি জবরদখল হয়ে আছে। গত পাঁচ বছরে এই দখলের হার ৩২ শতাংশ বেড়েছে, যেখানে ২০২০-২১ সালে দখলের পরিমাণ ছিল ৮১০.৩১ হেক্টর।

দখল বৃদ্ধির তুলনায় জমি উদ্ধারের গতি অত্যন্ত ধীর। গত পাঁচ বছরে রেল প্রশাসন মাত্র ৯৮.০২ হেক্টর জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আইনি জটিলতা ও স্থানীয় সামাজিক চাপের কারণে এই উচ্ছেদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। রেলওয়ে বোর্ড আরও জানিয়েছে যে, তাদের কাছে জবরদখল সংক্রান্ত দীর্ঘ ২৫ বছরের কোনো সুনির্দিষ্ট তথ্য বা কোন রাজ্যে কতটুকু জমি বেদখল রয়েছে, তার কেন্দ্রীয় কোনো তথ্যভাণ্ডার নেই। তবে উদ্ধার হওয়া জমিগুলো রেললাইন সম্প্রসারণ, নতুন টার্মিনাল নির্মাণ এবং ‘রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি’-এর মাধ্যমে বাণিজ্যিক কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *