নিউটাউনের ফ্ল্যাটে টাকার পাহাড়, সাইবার প্রতারণায় গ্রেফতার ৭!

নিউটাউনের একটি অভিজাত আবাসনে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা নগদ উদ্ধার করেছে বিধাননগর পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসিপি উৎসা শ্রীমানির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সাইবার প্রতারণার মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে এক নারীসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে টাকার কোনো বৈধ উৎস বা নথিপত্র পাওয়া যায়নি। অভিযানের সময় ফ্ল্যাট থেকে সন্দেহজনক কিছু সামগ্রী ও তথ্যপ্রমাণ জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ফ্ল্যাটের সামনে থাকা চারটি গাড়িও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। ধৃত সাতজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই প্রতারণা চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *