এক ঝটকায় ৩৩ আইপিএস বদলি, রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান কে?

রাজ্য পুলিশে বড় ধরনের রদবদল ঘটিয়ে একযোগে ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করল নবান্ন। এই রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো রাজ্যের গোয়েন্দা প্রধান তথা সিআইডি-র এডিজি সুপ্রতিম সরকারের অপসারণ। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় তাঁকে এডিজি টেলিকমিউনিকেশন পদে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আইপিএস অফিসার নটরাজন রমেশবাবু।

তদন্তের প্রয়োজনে করা এই রদবদলে বারুইপুর পুলিশ জেলাসহ দার্জিলিং ও কোচবিহারের পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বদলি হওয়া শীর্ষ পুলিশ কর্মকর্তাদের তালিকায় কে জয়রামন, বিশাল গর্গ এবং প্রবীণ ত্রিপাঠির মতো কর্মকর্তারাও রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *