গুরু পূর্ণিমা ২০২৬: তারিখ, তিথি ও পালনের সঠিক নিয়ম জেনে নিন!

বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে আগামী ২৯ জুলাই, বুধবার (১২ শ্রাবণ, ১৪৩ বঙ্গাব্দ) গুরু পূর্ণিমা উদযাপিত হবে। জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় পথ দেখানো শিক্ষক, মা-বাবা ও আধ্যাত্মিক গুরুদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদনের বিশেষ দিন হিসেবে এটি পালিত হয়। মহর্ষি বেদব্যাসের জন্মদিন হিসেবে স্বীকৃত এই দিনটিতে পূর্ণিমা তিথি ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে শুরু হয়ে ২৯ জুলাই বুধবার রাত ৮টা ৫ মিনিট পর্যন্ত বজায় থাকবে।

পঞ্জিকামতে, গুরু পূর্ণিমার দিন সকালে স্নানের পর পরিষ্কার পরিধান করে গুরুদেবের ছবি বা ইষ্টদেবের সামনে ফুল, চন্দন, ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়। এ সময় ‘গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবো মহেশ্বর’ মন্ত্র জপ করা শুভ বলে গণ্য করা হয়। অনেক স্থানে এই দিনে সত্যনারায়ণ পুজো, গীতা পাঠ, দান-ধ্যান এবং অভাবী শিক্ষার্থীদের বই বা অন্নদানের মতো সেবামূলক কাজ করা হয়। দীক্ষিতরা সরাসরি অথবা দূর থেকে গুরুর প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে আশীর্বাদ গ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *