২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত, জেনে নিন পরীক্ষার তারিখ!

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী বছরের এই পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং চলবে দুপুর ২টো পর্যন্ত। তবে প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার সুযোগ পাবেন।

সাধারণ বিষয়ের বাইরে বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময়ের ভিন্নতা রাখা হয়েছে। সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্ট পরীক্ষা ১০টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত এবং ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিক পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে। এ ছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট এবং অন্যান্য বৃত্তিমূলক বিষয়ের জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। তবে ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং কর্মশিক্ষার পরীক্ষার দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে। পূর্ণাঙ্গ ও বিস্তারিত সময়সূচির জন্য পরীক্ষার্থীদের পর্ষদের ওয়েবসাইট অথবা নিজ নিজ বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *