ট্রেনে মহিলা কোচে উঠলেই গুনতে হবে ২৫০০ টাকা জরিমানা!

ভারতীয় রেলে ভ্রমণের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। ‘পাবলিক ট্রাস্ট অ্যাক্ট ২০২৬’-এর আওতায় রেলওয়ে আইন, ১৯৮৯-এ আনা সংশোধনী অনুযায়ী, টিকিটবিহীন ভ্রমণ, ট্রেনে ধূমপান, মহিলা কোচে অবৈধ প্রবেশ বা ভিক্ষা করার মতো অপরাধে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ছোটখাটো অপরাধের জন্য ঘটনাস্থলেই জরিমানা পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কেউ জরিমানা দিতে অস্বীকার করলে মামলাটি সরাসরি আদালতে পাঠানো হবে এবং একই অপরাধ বারবার করলে কঠোর শাস্তি বা কারাদণ্ড হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, রিজার্ভ কামরায় অনুমতি ছাড়া প্রবেশ বা ফেরি করার দায়ে ২০০০ টাকা, মহিলা কোচে পুরুষের প্রবেশের জন্য ২৫০০ টাকা এবং ট্রেনে ধূমপানের জন্য ২০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া মদ্যপান বা অশ্লীল আচরণের জন্য ১০০০ টাকা জরিমানা বা সমাজসেবামূলক কাজের নির্দেশ দেওয়া হতে পারে। টিকিট ছাড়া বা জাল টিকিট নিয়ে ভ্রমণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ কমপক্ষে ৫০০ টাকা এবং বিপজ্জনক দ্রব্য পরিবহনের ক্ষেত্রে তা কমপক্ষে ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং ইস্ট কোস্ট রেলওয়ের মতে, যাত্রীদের সুবিধার কথা ভেবেই অনেক অপরাধকে ফৌজদারি মামলা থেকে সরিয়ে আর্থিক জরিমানার আওতায় আনা হয়েছে যাতে দ্রুত সমস্যার নিষ্পত্তি করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *