প্রকাশ্যে শ্লীলতাহানি, ডেলিভারি বয়ের কলার ধরে থানায় নিয়ে গেলেন সাহসী নারী!
July 14, 2026
খড়দহে অশালীন আচরণের প্রতিবাদ করে সাহসিকতার নজির গড়লেন পুলিশকর্মী
উত্তর ২৪ পরগনার খড়দহের বিটি রোডে দিনের আলোয় এক ডেলিভারি বয়ের অশ্লীল আচরণের প্রতিবাদ করে সাহসিকতার নজির গড়লেন এক তরুণী। মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বিটি রোডের উপর ওই যুবক বাইক থামিয়ে অশালীন অঙ্গভঙ্গি শুরু করলে তরুণী রুখে দাঁড়ান। পরবর্তীতে জানা যায়, ওই সাহসী তরুণী নিজেই পেশায় একজন পুলিশকর্মী।
ঘটনার সময় বিচলিত না হয়ে তরুণীটি তৎক্ষণাৎ নিজের স্কুটি থামিয়ে অভিযুক্তের কাছে যান এবং তাঁর জামার কলার ধরে সরাসরি নিকটস্থ খড়দহ থানায় নিয়ে যান। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই ডেলিভারি বয়কে পুলিশ দ্রুত গ্রেফতার করে। প্রকাশ্য রাস্তায় এই ঘটনার পর ওই পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।