টানা ব্যর্থতায় টালমাটাল ভারতীয় ক্রিকেট, এবার কি পদ ছাড়ছেন গম্ভীরের সবচেয়ে কাছের মানুষ?
টানা ব্যর্থতা ও পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশের মুখে পড়ে বিপর্যস্ত ভারতীয় ক্রিকেট দল। দলের এমন সংকটপূর্ণ সময়ে হেড কোচ গৌতম গম্ভীরের বিশ্বস্ত সহকারী রায়ান টেন দুশখাতে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ব্যক্তিগত কারণ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির ধকল কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে এই পদত্যাগের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
গম্ভীরের বিশেষ অনুরোধেই বিসিসিআই তাঁকে নিয়োগ দিয়েছিল। তবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের পর বোর্ডের কড়া নজরে থাকা এবং হারের ময়নাতদন্তের মাঝেই এই প্রস্থান নতুন জল্পনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছে, আগামী দিনে তিনি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। এদিকে, গম্ভীরের প্রধান সহকারীর এই বিদায়ে বর্তমান কোচিং প্যানেলের ভবিষ্যৎ নিয়েও নানামুখী আলোচনা তৈরি হয়েছে।