রথযাত্রায় টাকার বৃষ্টি! ভাগ্য খুলছে এই ৪ রাশির?
২০২৬ সালের ১৬ জুলাই রথযাত্রার দিন মহাজাগতিক স্তরে এক বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে। ওইদিন সন্ধ্যা ৭টা ১১ মিনিটে সুখ ও বৈভবের কারক গ্রহ শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, যা ২৯ জুলাই পর্যন্ত অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, রথযাত্রার এই মাহেন্দ্রক্ষণে শুক্রের এই বিশেষ অবস্থানের ফলে মেষ, মিথুন, তুলা ও মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক সাফল্য ও সমৃদ্ধি আসার সম্ভাবনা রয়েছে।
জ্যোতিষীদের মতে, এই পরিবর্তনের ফলে মেষ রাশির ব্যক্তিদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ও কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। মিথুন রাশির ব্যবসায়ীরা, বিশেষ করে খাদ্য ও পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হবেন। তুলা রাশির মানুষের ব্যবসায় শ্রীবৃদ্ধির পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির পাশাপাশি আয়ের নতুন পথ উন্মুক্ত হতে পারে।