সবজি বিক্রেতা থেকে জেলা কালেক্টর, অভাবকে জয় করে IAS হওয়ার অদম্য লড়াই!

দারিদ্র্যকে জয় করে কর্নাটকের এক প্রত্যন্ত গ্রামের ছেলে বিজয় দয়ারাম কে বর্তমানে ছত্তিশগড়ের গৌরেলা-পেন্দ্রা-মারওয়াহি জেলার জেলা কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অভাবের কারণে শৈশবে ১২ কিলোমিটার পথ পায়ে হেঁটে সরকারি স্কুলে পড়তে যাওয়া এবং স্কুল শেষে বাবার সঙ্গে বাজারে সবজি বিক্রি করা বিজয় আজ প্রশাসনিক দায়িত্বে এক সফল নাম। কৃষকের সন্তান বিজয় পরিবারের অস্বচ্ছলতার কারণে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষাজীবন অতিবাহিত করেছেন, এমনকি তাঁর পড়াশোনার খরচ জোগাতে মাকেও গয়না বন্ধক রাখতে হয়েছিল।

মেধাবী বিজয় দ্বাদশ শ্রেণিতে টপার হওয়ার পর বেঙ্গালুরু থেকে বি.টেক সম্পন্ন করে আড়াই বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তবে আইএএস হওয়ার স্বপ্ন পূরণে তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন। দ্বিতীয় প্রচেষ্টায় ২০১৫ সালে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ছত্তিশগড় ক্যাডারে প্রশাসনিক কর্মজীবন শুরু করেন। বলরামপুর জেলায় প্রথম কালেক্টর হিসেবে যোগদানের পর থেকে বিগত তিন বছর ধরে তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *