হাইকোর্টের কড়া নির্দেশ, কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে ছুটলেন অভিষেক!

কলকাতা হাইকোর্টের কঠোর নির্দেশের পর ডিজে হুমকি মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে আজ বুধবার বিধাননগর আদালতের পথে রওনা হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা নাগাদ বিধাননগর এসিজেএম আদালতে সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। এর আগে দুবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর, গত ১০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন যে, এবার নমুনা দিতে ব্যর্থ হলে তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। হাইকোর্টের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতেই তিনি আজ আদালতে উপস্থিত হচ্ছেন।

অভিষেকের আগমনকে কেন্দ্র করে বিধাননগর আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে যেকোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *