আমির খানের নীরবতা ভাঙা ফাঁস করল গৌরীকে নিয়ে গোপন সত্য!
সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন ও গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ে নিয়ে চলা ‘লাভ জিহাদ’-এর বিতর্কিত জল্পনার জবাব দিলেন অভিনেতা আমির খান। ডেকান ক্রনিকল-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ৬১ বছর বয়সী এই সুপারস্টার স্পষ্ট করেছেন যে, গৌরীর সাথে তাঁর বিয়ে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন যে, তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্ত, কিরণ রাও কিংবা বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাট—কেউই তাঁকে বিয়ে করার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। গৌরী খ্রিস্টান ধর্মের অনুসারী বলেও তিনি উল্লেখ করেন।
আমির খান জানিয়েছেন, তাঁর পরিবার ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদে বিশ্বাসী নয় এবং সবসময় সব ধর্মের মানুষকে সম্মান জানিয়ে এসেছে। নিজের পরিবারের উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর দুই বোন এবং মেয়ে ইরা খান হিন্দু পরিবারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ ছাড়া এমন কাল্পনিক বিতর্ক এবং জগদ্গুরু পরমহংস আচার্যর মতো ব্যক্তিদের হুমকিকে গুরুত্ব না দিয়ে তিনি বিষয়টিকে রসিকতার সুরে উড়িয়ে দিয়েছেন।