ডার্ক ওয়েবে ভারতের পরমাণু কেন্দ্রের গোপন ব্লুপ্রিন্ট! ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য

ভারতের তামিলনাড়ুর কুডানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্টের অত্যন্ত সংবেদনশীল গোপন নথি এবং ব্লুপ্রিন্ট ডার্ক ওয়েবে ফাঁস করেছে ‘ওয়ার্ল্ড লিকস’ (World Leaks) নামক একটি র‍্যানসমওয়্যার হ্যাকার গোষ্ঠী। হ্যাকারদের দাবি, ২০১৮ সালে কুডানকুলাম প্রকল্পের ইউনিট ৩ ও ৪-এর নির্মাণের দায়িত্বে থাকা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ডেটাবেস থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। রিলায়েন্স গ্রুপ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, তাদের থার্ড-পার্টি ডেটা সেন্টার ‘ইয়োটা’ (Yotta)-এর সার্ভার থেকে এই তথ্য ফাঁস হয়েছে এবং বিষয়টি এরই মধ্যে ভারত সরকারকে অবহিত করা হয়েছে।

ফাঁস হওয়া নথির মধ্যে প্ল্যান্টের ভেন্টিলেশন ও কুলিং সিস্টেমের নকশা, কন্ট্রোল রুমের ফ্লোর লেআউট, ভেন্ডর তালিকা এবং বিমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের বিশেষজ্ঞদের মতে, মূল রিঅ্যাক্টরের নকশা সুরক্ষিত থাকলেও, সহায়ক পরিকাঠামোর এই তথ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা ‘সার্ট-ইন’ (CERT-In) ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং পরমাণু বিদ্যুৎ সংস্থা (NPCIL) রিলায়েন্সের কাছে জবাবদিহি চেয়েছে। উল্লেখ্য, মে মাসের শেষের দিকে ডেটা সেন্টারে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা গেলেও তথ্য চুরির বিষয়টি এখন বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *