সূর্যাস্তের পর জামাকাপড় কাচছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ!

বাস্তুশাস্ত্র ও বিজ্ঞান—উভয় মতেই সূর্যাস্তের পর জামাকাপড় ধোয়া এবং শুকোতে দেওয়া অনুচিত। বাস্তু মতে, রাতের শান্ত প্রকৃতির মাঝে কাপড় ধোয়ার সক্রিয়তা শক্তির ভারসাম্য নষ্ট করে এবং নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া, রাতের বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এবং সূর্যের আলোর অভাবে ভেজা কাপড়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি থাকে, যা স্বাস্থ্য ও মানসিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাতে বাইরে কাপড় শুকোলে তা অশুভ শক্তি শোষণ করতে পারে, যা পরিবারে অশান্তি ও বাস্তুদোষ তৈরি করে। এছাড়া রাতে ওয়াশিং মেশিন ব্যবহার বা কাপড় কাচার ফলে বাড়ির পজিটিভ এনার্জি ব্যাহত হয়, যা ঘরের সুখ-শান্তি ও আর্থিক সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে। এই ধরনের নেতিবাচক প্রভাব এড়াতে সকালবেলায় সূর্যের আলোয় কাপড় ধোয়া ও শুকোনোই আদর্শ। একান্ত প্রয়োজনে রাতে কাপড় ধুতে হলে তা ঘরের ভেতরে আলোকিত স্থানে শুকোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *