তারকেশ্বরে এখন বিশ্বমানের মেগা উন্নয়ন, শ্রাবণী মেলায় সাজ সাজ রব!

তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের মর্যাদা দিলেন মুখ্যমন্ত্রী

তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ত শোভাযাত্রা ও সন্তসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের শ্রাবণী মেলা, যা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। এই মেলাকে এবার ‘জাতীয় মেলা’ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তারকেশ্বর ধামকে সাজিয়ে তুলতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং রাজ্যের ধর্মীয় স্থানগুলোর সংস্কারের জন্য ‘তীর্থক্ষেত্র সার্কিট’ প্রকল্পে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তীর্থযাত্রীদের সুবিধার জন্য শেওড়াফুলি-তারকেশ্বর পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র, পুলিশ সহায়তা কেন্দ্র, মেডিক্যাল ক্যাম্প ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ভিড় সামলাতে ২৮টি বিশেষ ট্রেনের পাশাপাশি সারা রাত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাঁচটি রুটে চালু হচ্ছে বিশেষ সরকারি বাস ‘মহাদেব এক্সপ্রেস’। এছাড়া শ্রাবণের প্রতি সোমবার হেলিকপ্টার থেকে তীর্থযাত্রীদের ওপর পুষ্পবৃষ্টি এবং মন্দির চত্বরে লেজার শো ও লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রাখা হয়েছে। ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনব্যাপী ‘মহারুদ্র যজ্ঞ’ এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *