৮২ হাজার কোটির প্রকল্পে গতি, আবাস ও ১২৫ দিনের কাজে মিলল বড় সুসংবাদ!

মঙ্গলবার নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে ১২৫ দিনের প্রকল্পে মজুরি বৃদ্ধি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ নতুন বাড়ি এবং গ্রাম সড়ক যোজনায় ২৪০০ কিলোমিটার রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে রাজ্যের কৃষিক্ষেত্রে আম ও লিচু উৎপাদনের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প, বীজ উৎপাদনের হাব তৈরির সিদ্ধান্ত এবং বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালুর ঘোষণা করা হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানান, অতীতের অসহযোগিতার কারণে রাজ্যে ৮২,৪৯২ কোটি টাকার বিভিন্ন রেল ও সড়ক প্রকল্প দীর্ঘ সময় থমকে থাকলেও বর্তমান সরকারের আমলে সেগুলোতে নতুন গতি এসেছে। এই বৈঠকে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন ও ক্ষুদ্র-কুটির শিল্প দপ্তরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। প্রকল্পের সিদ্ধান্ত অনুযায়ী, ১২৫ দিনের কাজে অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা, দক্ষ শ্রমিকদের ৬০০ টাকা এবং আধাদক্ষ শ্রমিকদের ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপক তালিকা তৈরির সময়সীমা ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *