৭০ ঊর্ধ্ব সবাই পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা, বড় ঘোষণা সরকারের!

পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। রাজ্যের ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই মূলত এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ২০১১ সালের আর্থ-সামাজিক ও জাতিগত জনগণনার তথ্যের পাশাপাশি সুনির্দিষ্ট কিছু আর্থিক মাপকাঠি কঠোর ভাবে অনুসরণ করা হচ্ছে।

প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী, বয়সের শর্ত পূরণ হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই সুবিধার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে যোগ্যদের। নিজস্ব দু-চাকা বা চার-চাকা যানবাহন থাকা পরিবার, মাসিক আয় ১০ হাজার টাকার বেশি অথবা কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ৫০ হাজার টাকার অধিক হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এ ছাড়াও ৫ একরের বেশি জমি বা ট্রাক্টর রয়েছে এমন পরিবার, সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং ২০১১ সালের জনগণনায় ‘বঞ্চিত’ হিসেবে চিহ্নিত নয় এমন পরিবারগুলিকেও এই স্বাস্থ্য বিমার আওতাভুক্ত করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *