রেলের জালে মাদক ও চোরাকারবারিরা! উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ও মদ, গ্রেফতার একাধিক দুষ্কৃতী

আগরতলায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF) ধারাবাহিক অভিযান চালিয়ে ১৫ কেজিরও বেশি গাঁজা ও ১৮৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭.৬০ লক্ষ টাকা। এ ছাড়া, অভিযানে ১.০৪ লক্ষ টাকা মূল্যের সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করেছে আরপিএফ।

নিরাপত্তা ও অপরাধ দমনের পাশাপাশি মানবিক উদ্যোগও গ্রহণ করেছে রেল সুরক্ষা বাহিনী। অভিযানের সময় সাতজন পথশিশু ও বিপন্ন নাবালককে উদ্ধার করে চাইল্ড হেল্প ডেস্কের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে, অসুস্থ এক বৃদ্ধ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বেআইনি কার্যকলাপ রুখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *