ভারত-ব্রিটেন চুক্তি: এক ধাক্কায় সস্তা স্কচ হুইস্কি থেকে লাক্সারি গাড়ি!

আজ থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)। এই চুক্তির ফলে দেশজুড়ে ব্রিটিশ স্কচ হুইস্কি, সুপার লাক্সারি গাড়ি এবং প্রসাধন সামগ্রীর মতো পণ্যগুলোর দাম উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে। সরকারি সিদ্ধান্তের ফলে আমদানিকৃত এই পণ্যগুলো এখন থেকে ভারতীয় ক্রেতাদের কাছে আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

নতুন এই শুল্কনীতির আওতায় সুপার লাক্সারি গাড়ির ওপর আমদানি শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্রিটিশ স্কচ হুইস্কির ওপর বিদ্যমান ১৫০ শতাংশ শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে প্রসাধনী সামগ্রীসহ অন্যান্য বেশ কিছু পণ্যের ওপর আরোপিত ২২ শতাংশ পর্যন্ত শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *