পরিবারকে শেষবার বলেছিলেন চিন্তা না করতে, ইরানি হামলায় প্রাণ হারালেন ভারতীয় নাবিক!

ওমান উপসাগরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পুণের বাসিন্দা ৩০ বছর বয়সী ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার হেরম্ব করমকর নিহত হয়েছেন। রোববার সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘জিএফএক্স গ্যালাক্সি’ লক্ষ্য করে ইরান এই হামলা চালায়। ঘটনার সময় হেরম্ব পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন এবং হরমুজ প্রণালী অতিক্রম করার বিষয়টি তাদের জানিয়েছিলেন। কিন্তু হামলার পরপরই তার মৃত্যু হয়।

ইরানের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে মোট ২৪ জন নাবিক কর্মরত ছিলেন, যার মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক। এই ঘটনায় হেরম্ব করমকরের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *