মেচেদায় রথের রশিতে শুভেন্দু, কড়া নিরাপত্তায় মুড়ল এলাকা!

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা উৎসব। এই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মেচেদা ইস্কন মন্দিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্দিরের চেয়ারম্যান ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিকেলে উপস্থিত থেকে রথযাত্রার সূচনা করবেন এবং রথের রশিতে টান দেবেন। তার আগমনকে কেন্দ্র করে মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

রথযাত্রা উৎসব উপলক্ষে মেচেদা ইস্কন মন্দির প্রাঙ্গণে আজ থেকে দশ দিনব্যাপী বিশাল মেলা শুরু হচ্ছে। উৎসব ও মেলা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েক দিন এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *