বইমেলায় কোটি টাকার কেলেঙ্কারি, তৃণমূলের বিরুদ্ধে কড়া তদন্তের নির্দেশ মমতার!
কলকাতা: পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি বইমেলা আয়োজনে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে শাসকদল ঘনিষ্ঠদের বই কেনা ও এর মাধ্যমে বিপুল মুনাফা লোটার অভিযোগ সামনে আসতেই গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’-এ গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও দলীয় নেতৃত্বের একাংশ এই দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। অভিযোগকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর মুখ্যমন্ত্রী অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান রাজ্য সরকার বিভিন্ন দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি বিশেষ কমিশন গঠন করেছে, যারা কাটমানি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি বিশ্ব বাণিজ্য সম্মেলনসহ তৃণমূল আমলের বিভিন্ন বেনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখছে।