বড় সুখবর! বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হচ্ছে আরও ৫ লক্ষ নাম!

পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। রাজ্যের আবেদন মেনে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির (এনএসএপি) আওতায় উপভোক্তার কোটা ২১ লক্ষ থেকে বাড়িয়ে ২৬ লক্ষ করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সম্প্রতি নবান্নে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে আরও পাঁচ লক্ষ অসহায় মানুষ এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, কেন্দ্রের এই প্রকল্পের বাইরেও পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে রাজ্যের ৮০ লক্ষাধিক প্রবীণ নাগরিককে মাসিক ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে আসছে। পাশাপাশি, রাজ্যের সাম্প্রতিক বাজেটে প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গত মাসে আয়োজিত রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরগুলোতে এই ভাতার জন্য নতুন আবেদনপত্র জমা নেওয়া হয়েছে, যা এখন কেন্দ্রের নতুন সিদ্ধান্তের ফলে দ্রুত বাস্তবায়নের পথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *