স্কুলে কালমা পাঠের বিতর্ক! বরখাস্ত শিক্ষিকা, অভিভাবক মহলে তীব্র উত্তেজনা

তেলেঙ্গানার হায়দ্রাবাদের সায়ীদাবাদের ‘সাকসেস গ্রুপ অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস’-এ দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের বাড়ির কাজ হিসেবে একটি বিশেষ ধর্মের কালমা ও ধর্মীয় পাঠ দেওয়ার অভিযোগে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার জেরে অভিযুক্ত শিক্ষিকা শেখ আয়েশা পারভীনকে গত ১৫ জুলাই স্থায়ীভাবে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলটির অধ্যক্ষ জানিয়েছেন, ওই শিক্ষিকা ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শাখাতেই আর কাজ করতে পারবেন না।

বুধবার এই ঘটনার প্রতিবাদে এবং স্কুলের স্বীকৃতি বাতিল ও অধ্যক্ষের গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মী ও অভিভাবকরা স্কুল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। হিন্দু পড়ুয়াদের কেন এই শিক্ষা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভকারীরা সরব হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আটক করে। এদিকে, বিজেপি নেত্রী ও আইনজীবী করুণা সাগর দ্রুত এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন এবং ক্ষুব্ধ অভিভাবকরা সায়ীদাবাদ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *