দল ছাড়িনি, শুধু ঘর বদলালাম! মমতা ও ঋতবব্রতের কাছে ক্ষমা চাইলেন মদন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে হেভিওয়েট এই নেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাঁর দাবি, এটি কোনো দলত্যাগ নয়, বরং কেবল ‘ঘর বদল’।

নতুন শিবিরে যোগ দেওয়ার পর মদন মিত্র বলেন, “এটাও তৃণমূল, ওটাও তৃণমূল। আমি কেবল ঘর বদল করেছি।” একইসঙ্গে নিজেকে কেবল তৃণমূলের নন, বরং সমগ্র বাংলার বিধায়ক বলে অভিহিত করেছেন তিনি। এদিনের এই পরিবর্তনের আবহে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন মদন মিত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *