সোনম ওয়াংচুকের সমর্থনে গর্জে উঠল সিজেপি, শুরু হচ্ছে গণ-অনশন!

নিট (NEET)-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে টানা ১৮ দিন ধরে অনশন চালাচ্ছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। এবার তাঁর এই আন্দোলনকে সমর্থন জানাতে এবং পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার গণ-অনশনের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। বুধবার সমাজমাধ্যম এক্সে (X) পোস্টের মাধ্যমে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এদিকে, টানা অনশনের ফলে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁকে অনশন প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *