সিউড়িতে শতাব্দী রায়ের গাড়িতে ডিম-হামলা, তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা!

বুধবার সিউড়িতে জেলাশাসকের দফতরে দিশার বৈঠক শেষে বেরোনোর সময় সাংসদ শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনার সময় সাংসদ গাড়ির ভেতরেই উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলাশাসকের দফতরের বাইরে আগে থেকেই কয়েকজন ডিম হাতে অপেক্ষা করছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে পুলিশ দ্রুত সাংসদকে গাড়িতে তুলে দেয়। তবে তাঁর গাড়িটি চৈতালি মোড়ের কাছে পৌঁছালে কয়েকজন বাইক আরোহী আচমকা গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ে দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *