অনুব্রতর মুখেই বিস্ফোরক তথ্য, জেলে কি অভিষেকের জন্যই!

গরু পাচার মামলায় জেল থেকে মুক্তি পাওয়ার পরই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি সরাসরি দাবি করেছেন যে, অভিষেকের কারণেই তাঁকে কারাভোগ করতে হয়েছে। এছাড়া কালীঘাট-পন্থী তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে তিনি বড়সড় পূর্বাভাস দিয়ে বলেছেন, আগামী দিনে এই দলে আর কেউ অবশিষ্ট থাকবেন না।

আর্থিক লেনদেন নিয়েও একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, একসময় বীরভূম থেকে রাজ্য সরকার সাড়ে ৩ কোটি টাকা রাজস্ব পেত, কিন্তু পরবর্তীতে কয়লার জন্য প্রতিদিন ৪০ লক্ষ টাকা করে দিতে হত। জেল থেকে ফেরার পর তাঁর এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *