‘হার্ট অ্যাটাক হয়ে মরে যাক বলেছিল বিজেপি’, ফেসবুক লাইভে বিস্ফোরক মমতা!
July 16, 2026
ফেসবুক লাইভে এসে বিরোধীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পর বিজেপির কিছু সমাজবিরোধী তাঁর বাড়ির সামনে এসে তাঁর মৃত্যু কামনা করেছিল এবং প্রকাশ্যে বলেছিল, “হার্ট অ্যাটাক হয়ে মরে যাক।”
পাশাপাশি, সম্প্রতি তাঁর বয়স নিয়ে চলা বিতর্কেরও কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নরেন্দ্র মোদীর বয়সের প্রসঙ্গ টেনে পাল্টা প্রশ্ন তোলেন যে, বয়স নিয়ে কাউকে অপমান করা উচিত নয়। বিজেপি নেতারা যাঁরা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, তাঁদের নিজেদের জীবনেরই বা কী নিশ্চয়তা রয়েছে, সেই প্রশ্নও রেখেছেন তিনি।