ফের বঙ্গে অমিত শাহ, টানা ৩ দিনের মেগা সফরে কী বড় চমক অপেক্ষা করছে?

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে আজ ১৭ জুলাই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৯ জুলাই পর্যন্ত এই সফরে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা, শিল্প ও উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করবেন। এর আগে চলতি মাসের ৬ জুলাই তিনি শেষবার রাজ্য সফর করেছিলেন।

১৮ জুলাই শিলিগুড়িতে অমিত শাহের কর্মসূচি শুরু হবে। এদিন তিনি জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিএসএফের নতুন একাধিক প্রকল্পের শিলান্যাস, সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক, তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তার। ১৯ জুলাই কলকাতায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর তিনি আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’-এর উদ্বোধন এবং বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল ডেয়ারির একটি প্ল্যান্টের শিলান্যাস করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *