১৯ দিনে কমল ৯ কেজি ওজন! সোনমের অনশন নিয়ে চরম উদ্বিগ্ন দিল্লি হাইকোর্ট

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ১৯ দিন ধরে অনশনরত প্রখ্যাত জলবায়ু ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে চলা এই অনশনে তাঁর ওজন ইতিমধ্যে ৯ কেজি কমেছে এবং চিকিৎসকদের মতে তাঁর বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এই পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, নাগরিকের জীবন অমূল্য এবং তা রক্ষার জন্য সরকারের সবরকম প্রচেষ্টা চালানো উচিত।

আদালতের নির্দেশে নিয়মিত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার নজরদারি এবং প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই স্বাস্থ্য পরীক্ষায় বাধা না দেওয়ার আশ্বাস দিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও সোনম তার দাবিতে অনড় রয়েছেন এবং সরকারের কাছ থেকে সদর্থক সাড়া না মেলা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে কৃষক নেতা রাকেশ টিকায়েতসহ দেশের বহু বিশিষ্টজন তাঁর এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। এদিকে, আগামী ২০ জুলাই ‘পার্লামেন্ট মার্চ’-এ যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *