সপ্তাহান্তে নৈহাটিতে বাতিল একাধিক ট্রেন, যাত্রীরা কি বিভ্রান্ত?

শিয়ালদহ মেইন লাইনের সিগন্যালিং ব্যবস্থার উন্নতির জন্য নৈহাটি জংশনে আগামী ১৮ ও ১৯ জুলাই ৪ ঘণ্টার ট্রাফিক ব্লকের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। অত্যাধুনিক লজিক সার্কিট বসানোর কাজের জন্য শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৪টে পর্যন্ত এই মেগা ব্লক চলবে, যার ফলে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও যাত্রাপথে পরিবর্তন আনা হয়েছে।

শনিবার ১৮ জুলাই ৬৩১১১ আপ (শিয়ালদহ-রানাঘাট), ৩১৪৪৭ আপ (নৈহাটি-শিয়ালদহ) এবং ৩১৪৫০ ডাউন (শিয়ালদহ-নৈহাটি) ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল থাকবে। এছাড়া ৬৩১০৬ ডাউন (লালগোলা-শিয়ালদহ) কেবলমাত্র রানাঘাট পর্যন্ত চলাচল করবে এবং ৩১১৯২ ডাউন ও ৩১১৯১ আপ ট্রেনদুটি কল্যাণী সীমান্ত পর্যন্ত চলবে। একই দিনে বালিয়া-শিয়ালদহ (১৮০ মিনিট), জোগবনী-কলকাতা (১৫০ মিনিট), নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ (১০০ মিনিট) এবং লালগোলা-শিয়ালদহ (৭৫ মিনিট) ট্রেনগুলি বিলম্বে যাত্রা শুরু করবে। পাশাপাশি ১৯ জুলাই রবিবার গোরক্ষপুর-কলকাতা ও বালুরঘাট-শিয়ালদহ ট্রেন দুটি ব্যান্ডেল জংশনে ৪৫ মিনিট এবং মালদহ-শিয়ালদহ ট্রেনটি ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *