প্রভাস কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে তৎপর সিআইডি, সূর্যপুরে ধৃত ৩ অভিযুক্তকে নিয়ে বড় পদক্ষেপ!

বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে বড় পদক্ষেপ নিল সিআইডি। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঘটনার পুনর্নির্মাণ সম্পন্ন করেন তদন্তকারীরা। সূর্যপুর-ধপধপি এলাকায় এই প্রক্রিয়ার সময় বিপুল সংখ্যক পুলিশ ও সিআইডি আধিকারিকের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

এর আগে একই ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণের সময় সে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা এবং গুলি চালায় বলে দাবি পুলিশের। সেই পরিস্থিতিতে পুলিশের পাল্টা গুলিতে প্রভাসের মৃত্যু হয়। পূর্বের সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। পুলিশের দাবি, অপরাধের খুঁটিনাটি দিকগুলো নতুন করে খতিয়ে দেখার লক্ষ্যেই অভিযুক্তদের নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *