গেস্ট হাউজের আড়ালে ভয়ঙ্কর নারীপাচার! উদ্ধার নাবালিকাসহ তিন, গ্রেফতার ৪

কলকাতা: অতিথিনিবাসের আড়ালে মানবপাচারের অভিযোগে কলকাতা পুলিশের মানবপাচার বিরোধী শাখা কসবার রাজডাঙা মেন রোডের একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছে। মঙ্গলবার রাতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই গেস্ট হাউজে হানা দিয়ে ১৫ বছর বয়সী এক নাবালিকাসহ মোট তিন নারীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যে তাদের ওই অতিথিনিবাসে আটকে রাখা হয়েছিল।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে নাদিয়াল থানা এলাকার বাসিন্দা দুই পাচারকারী মহম্মদ আসিফ (৩১) ও মুসকান পারভিন (২৪) রয়েছে। এছাড়া, অবৈধ কারবারে মদত দেওয়ার অভিযোগে গেস্ট হাউজের ম্যানেজার আকাশ গঙ্গোপাধ্যায় (২০) ও রিসেপশনিস্ট আনমোল ঠাকুর (২৪)-কেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *