সন্তান কি এআই-এর পাল্লায় পড়ে আত্মঘাতী? মেটার নতুন ফিচারই এখন ভরসা!

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেটা। এখন থেকে ইনস্টাগ্রামসহ মেটার এআই (AI) চ্যাটবটগুলোতে কোনো ব্যবহারকারী আত্মহত্যার বা আত্ম-ক্ষতির ইঙ্গিত দিলে তা শনাক্ত করে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পাঠাবে সংস্থাটি। অযথা আতঙ্ক এড়াতে মেটার প্রতিনিধিরা প্রতিটি চ্যাট ম্যানুয়ালি পর্যালোচনা করার পরই এই অ্যালার্ট প্রদান করবেন।

নতুন এই আপডেটের আওতায় ‘প্যারেন্টাল সুপারভিশন’ টুলের মাধ্যমে অভিভাবকরা তাঁদের সন্তানদের গত এক সপ্তাহের এআই কথোপকথনের সারাংশ পর্যবেক্ষণ করতে পারবেন। বর্তমানে ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় কার্যকর করা হয়েছে এবং চলতি বছরের শেষের দিকে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে। প্রযুক্তিকে আরও নিরাপদ ও নির্ভুল তথ্যের উপযোগী করতেই মেটা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *