অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা থেকে বাদ পড়বেন কারা? জেনে নিন মন্ত্রীর বড় বার্তা!

রাজ্যের অন্নপূর্ণা যোজনার আওতায় ১ কোটির বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পৌঁছে দিচ্ছে সরকার। তবে আবেদনের স্টেটাস ‘আন্ডার ইনকোয়ারি’ দেখানোয় অনেক সুবিধাভোগীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, সরকারের বয়স কম হওয়ায় এবং ডবল এন্ট্রি বা ভুলত্রুটি সংশোধনের কাজ চলায় মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত অনলাইনে ও অফলাইনে আবেদনের দ্বৈততা যাচাই এবং তথ্য সংশোধনের কাজ চলছে বলেই স্টেটাসে এই পরিবর্তন দেখা যাচ্ছে।

যাঁদের আবেদন বর্তমানে ‘আন্ডার ইনকোয়ারি’ রয়েছে, তাঁদের তথ্য নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়েও তথ্য যাচাই করছেন আধিকারিকরা। মন্ত্রী স্পষ্ট করেছেন, তথ্য গোপন করলে বা প্রকল্পের নির্ধারিত মানদণ্ড পূরণ না হলে সেই আবেদন বাতিল করা হবে। তবে সব তথ্য সঠিক থাকলে যোগ্য মহিলারা কোনোভাবেই বঞ্চিত হবেন না। গত ১ জুলাই দ্বিতীয় দফার টাকা বিতরণের পর যে আবেদনগুলি ‘রিজেক্টেড’ হয়েছিল, সেগুলি পুনরায় যাচাই করেই যোগ্যদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *