কোয়েলের পর নিশানায় আরও এক তৃণমূল সাংসদ, ফাঁস হওয়া ফোনালাপ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি!

কোয়েল মল্লিকের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভা সাংসদকে দলবদলের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক সূত্রের দাবি, ওই সাংসদ বিজেপির কাছ থেকে পাওয়া প্রস্তাবের ফোনালাপ রেকর্ড করে রেখেছেন। বিগত তিন মাসে লোকসভার ২০ জন সাংসদের এনসিপিআই-তে যোগদান এবং রাজ্যসভার তিন সাংসদের ইস্তফার পর এই খবরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। এই দলবদল প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং সি এম রমেশ রয়েছেন বলে জল্পনা চলছে।

আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাদল অধিবেশনকে সামনে রেখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র ঐক্য এখন বড় পরীক্ষার মুখে। কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী বিরোধী নেতাদের সমন্বয়ের অভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। এই অধিবেশনে সরকার ইনকাম ট্যাক্স, সুপ্রিম কোর্ট জাজেস, রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথস, প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার এবং এমএসএমই ডেভেলপমেন্ট সংক্রামত পাঁচটি সংশোধনী বিল পাসের পরিকল্পনা করেছে। তবে কংগ্রেস নেতা জয়রাম রমেশ স্পষ্ট জানিয়েছেন, জনস্বার্থবিরোধী কোনো বিলই বিরোধীরা সহজে মেনে নেবে না, যদিও তৃণমূলের লাগাতার ভাঙনের প্রেক্ষাপটে বিরোধীদের এই ঐক্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *