মহালয়া কবে? এবার পুজোয় থাকছে ডবল সপ্তমী!

রথযাত্রার পুণ্য তিথিতে খুঁটিপুজোর আয়োজনের মধ্য দিয়ে রাজ্যে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার কাউন্টডাউন। ২০২৬ সালের এই উৎসবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে ‘ডবল সপ্তমী’। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার ভোরে সূচনা হবে দেবীপক্ষের। এবারের পুজোয় ১৭ অক্টোবর ও ১৮ অক্টোবর—এই দুদিন থাকবে মহাসপ্তমী। এরপর ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর নির্ঘণ্ট নির্ধারিত হয়েছে।

শাস্ত্রীয় গণনা অনুযায়ী, মহাসপ্তমী রবিবার পড়ায় এবার দেবী দুর্গার আগমন ঘটছে গজে বা হাতিতে, যা সুখ ও সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে, বুধবার বিজয়া দশমী হওয়ায় দেবী কৈলাসে ফিরবেন নৌকায় চড়ে। শাস্ত্রজ্ঞদের মতে, দেবীর নৌকায় গমনের এই যাত্রাপথ উর্বরতা ও শস্যবৃদ্ধির ইঙ্গিত বহন করলেও এর ফলে অতিবৃষ্টি বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে যায়। পুজোর দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই শহর থেকে গ্রামজুড়ে শুরু হয়েছে উৎসবের জোরদার প্রস্তুতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *