বন্ধ কারখানায় নগ্ন মধুচক্র, তালা খুলতেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর!
দীর্ঘদিন বন্ধ থাকা পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির একটি ন্যাপথালিন কারখানার গেট খোলার পর সেখানে বিপুল পরিমাণ কন্ডোমের প্যাকেট ও গর্ভনিরোধক ওষুধ উদ্ধার হয়েছে। কারখানাটি পুনরায় চালুর উদ্দেশ্যে শুক্রবার স্থানীয়দের উপস্থিতিতে তালা খোলার সময় এই দৃশ্য প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, বন্ধ কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসত এবং অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা হতো।
কারখানার মালিক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি কারখানার চাবি গ্রামেরই এক ব্যক্তির কাছে রেখেছিলেন, তাই ভিতরে কারা আসত বা কীভাবে এসব আপত্তিকর সামগ্রী এল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। কারখানাটি খোলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের নির্দেশে স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি খোকন বৈরাগ্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে গ্রামবাসীরা এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ ও প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।