অনুপ্রবেশ ও জঙ্গি দমনে কড়া অমিত শাহ, উত্তপ্ত উত্তরকন্যায় আজ হাই-প্রোফাইল বৈঠক!

বাংলাদেশি অনুপ্রবেশ, বেআইনি চোরাচালান এবং জঙ্গি কার্যকলাপ রুখতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলেছে কেন্দ্র। এই লক্ষ্য নিয়ে আজ, শনিবার উত্তরকন্যায় এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত এই বৈঠকে বিএসএফ, রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার রাতেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ ক্যাম্পে রাত্রিবাস করেছেন।

নিরাপত্তা বৈঠকের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে অনুপ্রবেশ ও চোরাচালান সম্পূর্ণ নির্মূল করা এবং সীমান্তবর্তী এলাকায় অস্বাভাবিক জন্ম ও মৃত্যুর হারের বিষয়টি পর্যালোচনা করা। এছাড়া, জলপাইগুড়ির রাজগঞ্জ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আজ ত্রিস্তরীয় অত্যাধুনিক কাঁটাতারের বেড়া নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন অমিত শাহ। সীমান্ত সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের এই কঠোর পদক্ষেপের দিকে বর্তমানে রাজ্যবাসীর নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *