দেশে ফের ভয়ংকর করোনার থাবা, বাড়ছে মৃত্যুর মিছিল!

দেশজুড়ে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, যার প্রভাবে অন্ধ্রপ্রদেশে গত ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির স্বাস্থ্য দফতর পরিস্থিতি মোকাবিলায় হাই অ্যালার্ট জারি করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ১ জুলাই থেকে সারা দেশে ৩৩৯ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১৫ জন আক্রান্ত হয়েছেন কেরালায়; এছাড়া কর্ণাটকে ৬৪, মহারাষ্ট্রে ৪৩, তামিলনাড়ুতে ৩৯, দিল্লি ও আন্দামান-নিকোবরি ১৮ জন করে এবং অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে ১২ জন করে ব্যক্তি সংক্রমিত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশে মৃত ৪ জনের প্রত্যেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির মতো গুরুতর কোমর্বিডিটিতে আক্রান্ত ছিলেন। সংক্রমণের ধরন বা নতুন কোনো ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কি না, তা নিশ্চিত করতে আক্রান্তদের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে (NIV) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব জি. বীরপান্ডিয়ান জানিয়েছেন, বর্তমানে কোনো নির্দিষ্ট এলাকায় ক্লাস্টার তৈরি হয়নি এবং আতঙ্কের কোনো কারণ নেই। তবে সংক্রমণ রোধে চিকিৎসকরা ভিড় এড়িয়ে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *