হিন্দু পরিচয়ে নাবালিকাকে বিয়ে! প্রেম না কি প্রতারণা?

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে পরিচয় গোপন করে এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে যৌন হেনস্থা ও বিয়ের অভিযোগে মনোয়ার আনসারি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ওই যুবক নিজেকে ‘মনোহর’ নামে হিন্দু পরিচয় দিয়ে নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। গত ২৯ জুলাই নাবালিকার মায়ের করা অভিযোগ অনুযায়ী, মেয়েটিকে ফুসলিয়ে রাঁচিতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন চালানো হয়। এরপর গত ১৫ জুলাই বরহেত এলাকার শিবগাদী মন্দিরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে বিয়ে করে অভিযুক্ত।

ঘটনার পর নাবালিকার পরিবার পুলিশের দ্বারস্থ হলে বৃহস্পতিবার মনোয়ার আনসারিকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওই নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য বা চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *