হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? মুখ খুলল বিদেশ মন্ত্রক!

ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণের আবেদনটি ভারত সরকার খতিয়ে দেখছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, আবেদনটি ভারতের হাতে এসে পৌঁছেছে এবং বর্তমানে এটি আইনি পর্যালোচনার স্তরে রয়েছে। এই বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া ও জটিলতা থাকায় পুরো বিষয়টি সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। পরবর্তীতে ছাত্র আন্দোলনে দমন-পীড়ন ও খুনের মামলায় ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করে। এর মধ্যে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের পাবলিসিটি সাব-কমিটির সদস্য কাজী নাসিম রূপক জানিয়েছেন, দলের পুনর্গঠনের লক্ষ্যে নেত্রীকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নয়া দিল্লির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন কূটনৈতিক মহলের নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *